সরকার পুলিশের শীর্ষ পর্যায়ের ৩৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে। রোববার ৫ জুলাই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরীর সই রয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস পুলিশ ক্যাডারের এসব কর্মকর্তাকে সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা হয়েছে।
অবসরে পাঠানো কর্মকর্তাদের মধ্যে রয়েছেন ডিআইজি মোল্যা নজরুল ইসলাম, ডিআইজি মো. সাইফুল ইসলাম, ডিআইজি মিরাজ উদ্দিন আহম্মেদ, ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান এবং ডিআইজি এস. এম. মোস্তাক আহমেদ খানসহ আরও কয়েকজন কর্মকর্তা।
সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী, এ সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।
ন্যাশনিক্স/এলকে
