জালভোট ও মৃত ব্যক্তির নামে ভোটের অভিযোগ বিএনপির

অবশ্যই পরুন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন এলাকায় জালভোট ও মৃত ব্যক্তির নামে ভোট দেওয়ার অভিযোগ তুলেছে বিএনপি। ভোটগ্রহণ শেষে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন এসব অভিযোগ করেন।

তিনি বলেন, নির্বাচনকে বিতর্কিত করতে একটি প্রতিদ্বন্দ্বী দল সহিংসতা, টাকা বিতরণসহ নানা অনিয়মে জড়িয়েছে। তার দাবি, অনেক কেন্দ্রে আগেই সিল মারা ব্যালট পাওয়া গেছে এবং কিছু স্থানে মৃত ব্যক্তিদের নামেও ভোট প্রদান করা হয়েছে।

মাহদী আমিন অভিযোগ করেন, বিএনপির সমর্থক ভোটারদের কেন্দ্রে যেতে ভয়ভীতি দেখানো হয়েছে। তিনি বলেন, এসব সত্ত্বেও দলের বিজয় সুনিশ্চিত এবং ভোট গণনা প্রক্রিয়া বিএনপি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

একই সঙ্গে নির্বাচন আয়োজনের জন্য সরকার, নির্বাচন কমিশন, সেনাবাহিনী ও সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান তিনি।

নির্বাচন কমিশনের পক্ষ থেকে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

ন্যাশনিক্স/এলকে

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ