ইসিকে নির্বাচনের ফলাফল না দিয়েই বাসায় চলে গেছেন ডিসিরা!

অবশ্যই পরুন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনই দেশব্যাপী অনুষ্ঠিত হওয়া গণভোটের ফলাফল নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। সংসদ নির্বাচনের চূড়ান্ত ফলাফল পর্যায়ক্রমে প্রকাশিত হলেও গণভোটের সার্বিক ফল এখনো ঘোষণা করা সম্ভব হয়নি।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) ভোরে নির্বাচন কমিশনের একাধিক কর্মকর্তা জানান, কয়েকটি জেলা থেকে এখনো গণভোটের ফলাফল কমিশনে পাঠানো হয়নি। তাদের তথ্যমতে, নারায়ণগঞ্জ, গাজীপুর ও নেত্রকোনা জেলার রিটার্নিং কর্মকর্তারা সংসদ নির্বাচনের ফল পাঠালেও গণভোটের ফলাফল এখনো জমা দেননি।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, সংশ্লিষ্ট কর্মকর্তারা শুক্রবার গণভোটের ফল পাঠাবেন বলে জানিয়েছেন। ফলে ওই জেলাগুলোর তথ্য না পাওয়া পর্যন্ত গণভোটের চূড়ান্ত জাতীয় ফল ঘোষণা করা যাচ্ছে না।

এদিকে, চারটি সংসদীয় আসনে গণভোটে ‘না’ ভোট এগিয়ে রয়েছে। বান্দরবানে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ৭১ হাজার ৪১৭টি এবং ‘না’ ভোট ৯০ হাজার ১৫৬টি। চট্টগ্রাম-১৩ আসনে ‘হ্যাঁ’ ৮০ হাজার ৫৮০টি ও ‘না’ ১ লাখ ২৪ হাজার ৬২৯টি ভোট পেয়েছে। রাঙ্গামাটিতে ‘হ্যাঁ’ ৭১ হাজার ৬৯৯টি এবং ‘না’ ১ লাখ ৭৯ হাজার ৮০৫টি ভোট পেয়েছে। খাগড়াছড়িতে ‘হ্যাঁ’ ভোট ১ লাখ ৪৪ হাজার ৩৫৫টি ও ‘না’ ভোট ১ লাখ ৫৫ হাজার ৯৪২টি।

নির্বাচন কমিশন জানিয়েছে, সব জেলার পূর্ণাঙ্গ তথ্য হাতে এলে একযোগে গণভোটের চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে।

ন্যাশনিক্স/এলকে

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ