ঢাকা-৮ আসনে ফল পাল্টানোর অভিযোগ, বিভাগীয় কমিশনার কার্যালয়ে পাটোয়ারী

অবশ্যই পরুন

ঢাকা-৮ আসনের নির্বাচনী ফলাফল নিয়ে অভিযোগ জানাতে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে গেছেন ১১ দল সমর্থিত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনীত প্রার্থী নাসীরুদ্দীন পাটোয়ারী। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে তিনি সেখানে পৌঁছান। প্রতিবেদন লেখা পর্যন্ত তিনি ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে ছিলেন।

ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় সূত্রে জানা গেছে, ছয়টি কেন্দ্রের ফলাফল নিয়ে আপত্তি তুলেছেন এই প্রার্থী। তার পক্ষ থেকে দাবি করা হয়েছে, কয়েকটি কেন্দ্রে একাধিকবার ভোট গণনা করা হয়েছে এবং বাতিল হওয়া ভোট বৈধ হিসেবে যুক্ত করার চেষ্টা চলছে।

নাসীরুদ্দীন পাটোয়ারীর প্রধান নির্বাচনী এজেন্ট শাহিন আহমেদ খান অভিযোগ করেন, সিদ্ধেশ্বরী বালক উচ্চ বিদ্যালয়, মতিঝিল আইডিয়াল কলেজ, ইস্কাটন গার্ডেনসহ কয়েকটি কেন্দ্রে বাতিল ভোট পুনরায় গণনায় অন্তর্ভুক্ত করার চাপ সৃষ্টি করা হচ্ছে। তিনি আরও দাবি করেন, কিছু কেন্দ্রে ভোট গণনা শেষে ফলের কপি তাদের হাতে দেওয়া হলেও পুনরায় গণনার জন্য প্রভাব বিস্তারের চেষ্টা চলছে।

অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট অন্য পক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, অভিযোগ যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে ফলাফল ঘিরে উত্তেজনা থাকলেও প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে জানা গেছে।

ন্যাশনিক্স/এলকে

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ