দিল্লি,পিন্ডি,ঢাকা নাকি লন্ডন!বিএনপি কোন পথে!

অবশ্যই পরুন

ন্যাশনিক্সের অনুন্ধানি সাংবাদিক ইফতান রাদ যোগাযোগমাধ্যমে এক পোস্টে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কয়েকজন নেতার সঙ্গে ভারতের গোয়েন্দা সংস্থার সংশ্লিষ্টতার অভিযোগ তুলেছেন। তিনি দাবি করেছেন, ওপেন সোর্স ইন্টেলিজেন্স বা ওএসআইএনটি প্ল্যাটফর্ম থেকে পাওয়া তথ্য ও ভিডিওর ভিত্তিতে এই অভিযোগ সামনে আনা হয়েছে।


পোস্টে বলা হয়, বিএনপির নেতা আমীর খসরু মাহমুদ ও আব্দুল আউয়াল মিন্টুর সঙ্গে ভারতের বৈদেশিক গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইংয়ের একজন অপারেটিভের বৈঠকের ছবি ও ভিডিও পাওয়া গেছে। ইফতান রাদের দাবি অনুযায়ী, এসব ভিডিও ও ছবি ওএসআইএনটি প্ল্যাটফর্ম থেকে সংগৃহীত এবং সেগুলোর মেটাডাটা পরীক্ষা করা হয়েছে।


অভিযোগে বলা হয়, আমীর খসরু মাহমুদ ২০১৮ সালের জুন, ২০২১ সালের এপ্রিল এবং ২০২৩ সালের ২৮ অক্টোবরের আগে ভারতের নয়াদিল্লি সফর করেন। অন্যদিকে আব্দুল আউয়াল মিন্টু ২০১৮ সালের জুনে একবার নয়াদিল্লি সফর করেন বলে দাবি করা হয়েছে। প্রতিবারই তারা একই ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ করেন বলে পোস্টে উল্লেখ করা হয়।


পোস্টে ওই ব্যক্তির নাম কর্নেল গৌরব দোগরা উল্লেখ করা হয়েছে, যাকে ইফতান রাদ র-এর অপারেটিভ বলে দাবি করেছেন। বৈঠকগুলো নয়াদিল্লির ওবেরয় হোটেলে অনুষ্ঠিত হয় বলেও অভিযোগে বলা হয়। পোস্টে আরও দাবি করা হয়, ওই হোটেলটি র-এর সদর দপ্তরের কাছাকাছি অবস্থিত।


এই ছবি ও ভিডিও কীভাবে প্রকাশ্যে এলো, সে প্রশ্নও তোলা হয়েছে পোস্টে। সেখানে বলা হয়, র-এর সদর দপ্তরের আশপাশে তৃতীয় পক্ষের পক্ষে এমন তথ্য সংগ্রহ করা কঠিন। ফলে ধারণা করা হচ্ছে, কোনো অভ্যন্তরীণ উৎস থেকেই এসব তথ্য ফাঁস হয়ে থাকতে পারে যদিও এ বিষয়ে কোনো প্রমাণ উপস্থাপন করা হয়নি।


পোস্টে আরও উল্লেখ করা হয়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমীর খসরু মাহমুদ চট্টগ্রাম ১১ এবং আব্দুল আউয়াল মিন্টু ফেনী ৩ আসন থেকে নির্বাচন করছেন।


এই অভিযোগগুলোর বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের বা বিএনপির পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। অভিযোগগুলো স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

ন্যাশনিক্স/রাদ

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ