রাজধানীর মিরপুর ১০ এলাকায় জামায়াতে ইসলামীর অফিস ও মাল্টিমিডিয়া বাসের উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের আমির ডা. শফিকুর রহমান।
উদ্বোধন শেষে তিনি বলেন, দেশের সম্পদ ও সম্মান যাদের হাতে নিরাপদ থাকবে, নির্দিষ্ট তারিখে দেশের দায়িত্ব তাদের হাতেই ন্যস্ত হবে। তার বক্তব্যে তিনি উল্লেখ করেন, এবার দেশের মানুষ পরিবর্তন প্রত্যাশা করছে।
ডা. শফিকুর রহমান আরও বলেন, জামায়াতে ইসলামীর লক্ষ্য দেশের জনগণের বিজয় নিশ্চিত করা। নির্বাচনে দলটি সফল হলে দেশের ১৮ কোটি মানুষ বিজয়ের অংশীদার হবে বলে তিনি মন্তব্য করেন।
তিনি জানান, আগামী ১৩ তারিখ থেকে বাংলাদেশ একটি নতুন যাত্রার পথে এগোবে। জনগণের প্রতি আস্থার কারণেই শেরপুরে হামলার ঘটনা ঘটেছে বলে তিনি দাবি করেন।
পরে তিনি ঢাকা ১৫ আসনের স্থানীয় জনগণের কাছে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট প্রার্থনা করেন।
ন্যাশনিক্স/এলকে
