হাদি হত্যা সন্দেহভাজনদের নিয়ে ভিন্ন তথ্য দিল ভারত ও ঢাকা পুলিশ

অবশ্যই পরুন

ভারতের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার সিকিউরিটি ফোর্স এর মেঘালয় অঞ্চলের মহাপরিদর্শক ওপি উপাধ্যায় জানিয়েছেন, হালুয়াঘাট সেক্টর দিয়ে আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে কোনো ব্যক্তি মেঘালয়ে প্রবেশ করেছে এমন প্রমাণ তাদের কাছে নেই। তিনি বলেন, বিএসএফ এ ধরনের কোনো ঘটনা শনাক্ত বা রিপোর্ট করেনি। তার মতে, এ সংক্রান্ত দাবিগুলো ভিত্তিহীন ও বিভ্রান্তিকর।
একই বিষয়ে মেঘালয় পুলিশ সদর দপ্তরের এক ঊর্ধ্বতন কর্মকর্তা ভারতীয় সংবাদমাধ্যমকে জানান, বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিক যোগাযোগ করা হয়নি। প্রতিবেদনে যেসব নাম উল্লেখ করা হয়েছে, তাদের কাউকেই গারো পাহাড় এলাকায় খুঁজে পাওয়া যায়নি এবং কাউকে গ্রেপ্তারও করা হয়নি।


প্রতিবেদনে আরও বলা হয়, ভারতীয় কর্মকর্তারা জোর দিয়ে উল্লেখ করেছেন যে ঢাকার পুলিশের সঙ্গে পারস্পরিক সহযোগিতা অব্যাহত থাকলেও বর্তমানে এমন কোনো প্রমাণ নেই যা থেকে বোঝা যায় সন্দেহভাজনরা মেঘালয়ে অবস্থান করছে।


এর আগে ঢাকা মেট্রোপলিটন পুলিশ এর মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত কমিশনার নজরুল ইসলাম জানান, হত্যাকাণ্ডটি পূর্বপরিকল্পিত ছিল। তিনি বলেন, ফয়সালসহ আরও একজন ময়মনসিংহ সীমান্ত অতিক্রম করে ভারতে পালিয়েছে বলে তাদের কাছে তথ্য রয়েছে। এ ঘটনায় ডিএমপি মোট ১১ জনকে গ্রেপ্তার করেছে। তাদের মধ্যে ছয়জন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তিনি আরও জানান, মামলার চার্জশিট আগামী সাত থেকে আট দিনের মধ্যে দাখিল করা হবে।


এই হত্যাকাণ্ড ঘটে গত বারো ডিসেম্বর দুপুর আনুমানিক দুইটা বিশ মিনিটে পল্টন থানার বক্স কালভার্ট রোড এলাকায়। মোটরসাইকেলে আসা ফয়সাল করিম ও তার অজ্ঞাত পরিচয় সহযোগী চলন্ত অবস্থায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে লক্ষ্য করে গুলি চালায়। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। শারীরিক অবস্থার অবনতি হলে পনেরো ডিসেম্বর তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আঠারো ডিসেম্বর রাত নয়টা পঁয়তাল্লিশ মিনিটে তার মৃত্যু হয়।


এ ঘটনায় চৌদ্দ ডিসেম্বর ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের পল্টন থানায় একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেন। পরে হাদির মৃত্যুর পর বিশ ডিসেম্বর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত মামলায় দণ্ডবিধির তিন শ দুই ধারা সংযোজনের নির্দেশ দেন

ন্যাশনিক্স/এজে

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ