আইসিসিতে আওয়ামী লীগের পক্ষ থেকে মানবতাবিরোধী অভিযোগ

অবশ্যই পরুন

নেদারল্যান্ডসে অবস্থিত আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)-তে বাংলাদেশে আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ দাখিল করা হয়েছে। ব্রিটিশ আইনজীবী স্টিভেন পাওলস কেসি আওয়ামী লীগের পক্ষ থেকে এই আবেদনটি জমা দিয়েছেন, যা ডাউটি স্ট্রিট চেম্বার্সের এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করা হয়েছে।

আবেদনে উল্লেখ করা হয়েছে, ২০২৪ সালের জুলাই থেকে বর্তমান পর্যন্ত অন্তত ৪০০ জন আওয়ামী লীগ নেতাকর্মীকে হত্যা করা হয়েছে। অনেকের ক্ষেত্রে এটি পরিকল্পিত সহিংসতার মাধ্যমে ঘটানো হয়েছে। এছাড়া অভিযোগ করা হয়েছে, রাজনৈতিক, বিচারিক, সাংবাদিক ও শিল্পীদের মতো বিভিন্ন শ্রেণির মানুষ গ্রেপ্তার ও নির্যাতনের শিকার হয়েছেন।

দাখিল করা নথিতে ভিডিও এবং প্রত্যক্ষ সাক্ষ্যের প্রমাণসহ বিস্তারিত তথ্য সংযুক্ত করা হয়েছে। আবেদনটি আইসিসির প্রসিকিউটরের কাছে রোম সংবিধির ১৫ নম্বর বিধি অনুযায়ী তদন্ত শুরু করার অনুরোধ জানানো হয়েছে।

আবেদনে আরও বলা হয়েছে, হত্যাকাণ্ড, বেআইনি গ্রেপ্তার ও নির্যাতনের ঘটনায় বাংলাদেশে সুষ্ঠু বিচার বা তদন্তের সম্ভাবনা নেই। ২০২৪ সালের জুলাইয়ের পর অন্তত ২৫ জন আওয়ামী লীগ নেতাকর্মীর মৃত্যু হয়েছে; কিছু মৃত্যুর কারণ ‘হৃদরোগ’ উল্লেখ করা হলেও, অনেকের শরীরে নির্যাতনের চিহ্ন দেখা গেছে।

ফেব্রুয়ারিতে শুরু হওয়া ‘ডেভিল হান্ট’ অভিযানের সময় পুলিশ ও সেনাবাহিনী যৌথভাবে মাত্র ১২ দিনে প্রায় ১৮ হাজার মানুষকে গ্রেপ্তার করেছিল। এছাড়া ১৪ অক্টোবর অন্তর্বর্তীকালীন সরকার একটি ‘ইমিউনিটি অর্ডার’ জারি করে, যার মাধ্যমে জুলাই-অগাস্টের মধ্যে আন্দোলনে জড়িতদের বিরুদ্ধে কোনো মামলা বা গ্রেপ্তারের বিধান ছিল না।

আইসিসিতে করা অভিযোগে বলা হয়েছে, এই ধরনের অপরাধ আন্তর্জাতিক দৃষ্টিকোণ থেকে গুরুত্বপূর্ন এবং সঠিক তদন্তের মাধ্যমে নির্দিষ্ট ব্যক্তিদের দায় নির্ধারণ সম্ভব। রাজনৈতিক পরিবর্তনের সময়ে প্রতিশোধমূলক সহিংসতার ঘটনা বিশ্বব্যাপী উদ্বেগের বিষয়, যা আন্তর্জাতিক অপরাধ আদালতের এখতিয়ারের মধ্যে পড়ে।

ন‍্যাশনিক্স/একেএ

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ