সকালবেলা উঠে আল্লাহর নাম নিয়েই চাঁদাবাজি শুরু করেন: নাসীরুদ্দীন পাটওয়ারী

অবশ্যই পরুন

ঢাকা-৮ আসনে পাবলো এসকোবারের মতো একজন কার্টেল রয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেন, যতই শক্তিশালী হোক না কেন, সবাইকে আইনের আওতায় আনা হবে। সমাজের সবচেয়ে ওপরের স্তরের একজন ব্যক্তি প্রতিদিন আল্লাহর নাম নিয়ে চাঁদাবাজি শুরু করেন বলেও তিনি অভিযোগ করেন।

শনিবার ৩১ জানুয়ারি সকালে ঢাকা-৮ আসনে নির্বাচনী প্রচারণাকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ঢাকা-৮ এলাকায় অসভ্য আচরণ ও গ্যাংস্টার কালচারের মুখোমুখি হতে হচ্ছে। জুনিয়রদের প্রতি সম্মান ও ভালোবাসা নেই। তিনি বলেন, আমরা যেন এক ধরনের আইয়ামে জাহেলিয়াতে বাস করছি। পাকিস্তানে যেমন দাউদ ইব্রাহিমের মতো গ্যাংস্টার ছিল, এখানেও তেমন চরিত্র তৈরি হয়েছে।

তিনি আরও বলেন, ভোটের মাধ্যমেই এসব আচরণ ও সংস্কৃতির পরিবর্তন সম্ভব। আগামী ১২ তারিখে ভোটের মাধ্যমে আইয়ামে জাহেলিয়া থেকে মুক্ত হতে চান তারা। যারা মানুষের সঙ্গে বেয়াদবি ও সন্ত্রাসী আচরণ করছে, ভোটের মাধ্যমেই তাদের থেকে মুক্তি পাওয়ার আহ্বান জানান তিনি।

নিজের নির্বাচনী ইশতেহার প্রসঙ্গে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, শিক্ষা ও স্বাস্থ্য অধিকার নিশ্চিত করা, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন এবং কাঁচাবাজার সংকট সমাধানে কাজ করা হবে। একই সঙ্গে চাঁদাবাজি, সন্ত্রাস এবং শহীদ ওসমান হাদির বিচার নিশ্চিত করা হবে।

তিনি জানান, ঢাকা-৮ আসনে তার এক নম্বর এজেন্ডা শহীদ ওসমান হাদির বিচার। দ্বিতীয় এজেন্ডা সন্ত্রাস, মাদক, চাঁদাবাজি ও দখলদারিত্বমুক্ত সমাজ গঠন। তৃতীয় এজেন্ডা হিসেবে নারীদের হয়রানি বন্ধ, স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং স্কুলে দখল বাণিজ্য বন্ধ করার কথা উল্লেখ করেন তিনি।

ন্যাশনিক্স/এলকে

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ