বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন তারেক রহমান

অবশ্যই পরুন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন তারেক রহমান। শুক্রবার (৯ জানুয়ারি) রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত দলের জাতীয় স্থায়ী কমিটির বৈঠক শেষে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।


দলের পক্ষ থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া-এর মৃত্যুর ফলে দলটির চেয়ারম্যান পদটি শূন্য হয়ে পড়ে। এ অবস্থায় বিএনপির গঠনতন্ত্র অনুযায়ী জাতীয় স্থায়ী কমিটির বৈঠক ডাকা হয়।


ওই বৈঠকে সর্বসম্মতিক্রমে শূন্য পদে তারেক রহমানকে বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। এর মাধ্যমে দলীয় গঠনতন্ত্র অনুযায়ী তিনি আনুষ্ঠানিকভাবে বিএনপির চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেন।

ন্যাশনিক্স/এলকে

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ