চট্টগ্রামে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষে ছাত্রদল কর্মী নিহত

অবশ্যই পরুন

চট্টগ্রামের এক্সেস রোড এলাকায় ব্যানার টানানো ও সরানোকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সাজ্জাদ নামে এক ছাত্রদল কর্মীর মৃত্যু হয়েছে এবং আরও একজন গুরুতর আহত হয়েছে বলে জানা গেছে।

ঘটনাটি ঘটেছে সোমবার (২৭ অক্টোবর) গভীর রাতে। স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় দীর্ঘদিন ধরে রাজনৈতিক আধিপত্য ও মাদক ব্যবসা নিয়ে বিরোধ চলছিল। সম্প্রতি মেয়রের ছবিযুক্ত ব্যানার টানানো ও সরানো নিয়ে উত্তেজনা বাড়ে, যা শেষ পর্যন্ত সংঘর্ষে রূপ নেয়।

সংঘর্ষে অংশ নেওয়া এক পক্ষের নেতৃত্বে ছিলেন মেয়রের অনুসারী যুবদল নেতা বাদশা, অপর পক্ষের নেতৃত্বে ছিলেন হুমায়ুন-বোরহান গ্রুপ, যারা বিএনপি নেতা মীর হেলালের অনুসারী হিসেবে পরিচিত।

সংঘর্ষে নিহত সাজ্জাদের মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ১০ জন, যাদের চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে, তবে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। সংঘর্ষে জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

ন্যাশনিক্স/ এপি

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ