বিদ্যুৎ বিল নিয়ে ক্ষোভ, বিএনপি ও তারেক রহমানকে গালাগাল জুলাই যোদ্ধা সিফাতের

অবশ্যই পরুন

বিদ্যুৎ বিল নিয়ে ক্ষোভ প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভিডিও বার্তা দিয়েছেন জুলাই যোদ্ধা সিফাত আব্দুল্লাহ। ভিডিওতে তিনি দাবি করেন, দুই মাসে তার বিদ্যুৎ বিল ১০ হাজার টাকা এসেছে।

ভিডিও বার্তায় বিদ্যুৎ বিলের অস্বাভাবিকতা নিয়ে ক্ষোভ প্রকাশের পাশাপাশি বিএনপি এবং দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উদ্দেশ করে বিভিন্ন ধরনের অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য করেন সিফাত আব্দুল্লাহ।

ভিডিওতে তাকে বলতে শোনা যায়, দুই মাসের বিদ্যুৎ বিল হিসেবে তাকে ১০ হাজার টাকা পরিশোধ করতে হয়েছে। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বিদ্যুৎ ব্যবস্থাপনা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমালোচনা করেন।

একপর্যায়ে তার বক্তব্য রাজনৈতিক বিষয়ে চলে যায়। তখন বিএনপি এবং তারেক রহমানকে উদ্দেশ করে তিনি অকথ্য ভাষায় গালাগাল করেন।

সিফাত আব্দুল্লাহর এই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়েছে।

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ