ছয় মাসের অন্তঃসত্ত্বা শিশুর ঘটনায় অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক আটক

অবশ্যই পরুন

নেত্রকোনার মদন উপজেলা এলাকায় এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত শিক্ষক আমান উল্লাহ সাগরকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

মঙ্গলবার ৫ মে রাতে ময়মনসিংহের গৌরীপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।

গ্রেপ্তার আমান উল্লাহ সাগর মদন উপজেলার হযরত ফাতেমা তুজ্জহুরা মহিলা কওমি মাদ্রাসার পরিচালক। তিনি কাইটাইল ইউনিয়নের পাঁচহার বড়বাড়ি গ্রামের বাসিন্দা।

মামলা সূত্রে জানা গেছে, গত ২৩ এপ্রিল ভুক্তভোগী শিশুর মা মদন থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে আমান উল্লাহ সাগর ও তার ভাইকে আসামি করে মামলা দায়ের করেন।

এর আগে অসুস্থ হয়ে পড়লে শিশুটিকে উপজেলা সদরের একটি ক্লিনিকে নেওয়া হয়। সেখানে চিকিৎসকদের পরীক্ষায় জানা যায়, সে ছয় মাসের অন্তঃসত্ত্বা।

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ তরিকুল ইসলাম জানান, গ্রেপ্তার ব্যক্তিকে সংবাদ সম্মেলনের মাধ্যমে নেত্রকোনা জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

ন্যাশনিক্স/এলকে

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ