তামিমকে ভারতের দালাল আখ্যা দিলেন জামায়াতপন্থী বিসিবি পরিচালক নাজমুল ইসলাম

অবশ্যই পরুন

টি–টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেওয়ার জন্য ভারতের সফর বাতিল করার বিসিবির সিদ্ধান্ত নিয়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল এই বিষয়ে নিজের মতামত প্রকাশ করেছেন এবং বলেছেন, “বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের অবস্থান ও ভবিষ্যতের কথা মাথায় রেখে সিদ্ধান্ত নেওয়া উচিত।”

এই মন্তব্যের একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন বিসিবি পরিচালক নাজমুল ইসলাম। পোস্টে তিনি লিখেছেন, “এইবার আরো একজন পরিক্ষিত ভারতীয় এজেন্ট এর আত্মপ্রকাশ বাংলার জনগণ দুচোখ ভরে দেখলো।”

নাজমুলের এই মন্তব্যের মাধ্যমে তামিমকে ভারতের প্রতি পক্ষপাতদুষ্ট বা ‘দালাল’ হিসেবে আখ্যায়িত করা হয়েছে, যা ক্রিকেট মহলে নতুন বিতর্ক সৃষ্টি করেছে।

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ